দক্ষিণ পূর্ব

আনোয়ারায় মোবাইল কোর্টের অভিযান: হোটেল-স্টোর ও কলা ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৬ দুপুর
পঠিত : ২৩
আনোয়ারায় মোবাইল কোর্টের অভিযান: হোটেল-স্টোর ও কলা ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা

ছবি

চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং কলা পাকাতে নিষিদ্ধ বিষাক্ত মেডিসিন ব্যবহারের অভিযোগে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বটতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে আল মদিনা হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে আলম স্টোরকে ১০ হাজার টাকা এবং কলা পাকাতে নিষিদ্ধ বিষাক্ত মেডিসিন ব্যবহারের অপরাধে কলা ব্যবসায়ী রহিমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়েছে। অভিযানে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।