দক্ষিণ পূর্ব

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গণ-অভ্যুত্থানের আলোচিত ফাইয়াজ

saiful
saiful
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ০১:৫৮ দুপুর
পঠিত : ২৪
এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গণ-অভ্যুত্থানের আলোচিত ফাইয়াজ
Degchibarictg


২০২৬ সালের উচ্চমাধ্যমিকের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের আলোচিত কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ। তিনি ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক সেকশনের বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বপূর্ণ এই ফলাফল অর্জন করেছেন। 

শনিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। তার বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম। তিনিও এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

হাসনাতুল ইসলাম ফাইয়াজ জানান, তিনি প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করেছেন। সামনের দিনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান ফাইয়াজ।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বাসা থেকে তুলে নেওয়া ও গ্রেফতারের পর সাত দিনের রিমান্ড এবং দড়ি দিয়ে দুই হাত বাঁধা অবস্থায় আদালতে নেওয়ার ছবি ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনায় আসেন কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ। সেই আলোচিত ফাইয়াজ এবার এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন।

ফাইয়াজের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি বাংলা ছাড়া বাকি সব বিষয়ে তিনি জিপিএ-৫ পেয়েছেন। বাংলা বিষয়ে দুইটি পত্র মিলে তিনি ১৫৮ নম্বর, ইংরেজিতে দুই পত্র মিলিয়ে ১৬৮, আইসিটিতে ৮১, পদার্থবিজ্ঞান ১৭৪, রসায়ন ১৮৬, উচ্চতর গণিত ১৭৬ ও জীববিজ্ঞানে পেয়েছেন ১৬৪। 

মূলত, ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ায় হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ২০২৪ সালের ২৪ জুলাই মাতুয়াইলের নিজ বাসা থেকে গ্রেফতার করে সাদা পোশাক পরিহিত একদল পুলিশ। এরপর ২৭ জুলাই পুলিশ সদস্য হত্যার অভিযোগ এনে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। সেই সময় তার বয়স ছিলো ১৭ বছর। তৎকালীন সময়ে ওইদিন আদালত তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এরপর শিশুকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা ও তার রিমান্ড মঞ্জুরের বিষয়টি ব্যাপক সমালোচিত হওয়ার পর গত ২৮ জুলাই তার রিমান্ড বাতিল করা হয়। একইসঙ্গে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ দেওয়া হয়। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের পর টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি পান কিশোর ফাইয়াজ। 

জুলাইয়ের সেই ঘটনা ফাইয়াজকে দেশজুড়ে পরিচিত করে তোলে। গ্রেপ্তার, কারাবাস ও নানা প্রতিকূলতার সেই অধ্যায় পেরিয়ে আবারও পড়াশোনায় মনোযোগী হন তিনি। এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের পরিচয় দিলেন আলোচিত এই শিক্ষার্থী।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।