দক্ষিণ পূর্ব

ওয়াসিম হত্যা মামলায় জিয়া রনিকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

Jobaer Raihan Jihan
Jobaer Raihan Jihan
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬ ০১:২৬ দুপুর
পঠিত : ৫৬
ওয়াসিম হত্যা মামলায় জিয়া রনিকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
Degchibarictg

জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত এ কে এম জিয়াউদ্দিন ওরফে জিয়া রনিকে গ্রেপ্তার, দ্রুত বিচার নিশ্চিত করা এবং তাঁর জামিন আইনানুগভাবে পুনর্বিবেচনার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।

আজ বুধবার (৪ নভেম্বর) নগরে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তর ও দক্ষিণ জেলা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, "২৪-এর গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, সেখানে কোনো অবস্থাতেই হত্যাকাণ্ডের বিচারহীনতার সংস্কৃতি মেনে নেওয়া হবে না। ওয়াসিম আকরামের ঘাতকদের রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব যাই থাকুক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে হবে।"

তিনি আরও বলেন,৭১ ও ২৪-এর পরাজিত অপশক্তিগুলো বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্রদল রাজপথে থেকে সব চক্রান্ত নস্যাৎ করে দেবে।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরওয়ার রুবেল, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ অতি দ্রুত মামলাটির তদন্ত শেষ করে চার্জশিট দাখিল এবং আদালতের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


জেআরজে

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।