দক্ষিণ পূর্ব

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় বিআরটিএর অভিযান, ১৫ যানবাহনকে ৫৫ হাজার টাকা জরিমানা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬ ০২:৫২ দুপুর
পঠিত : ২৫
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় বিআরটিএর অভিযান, ১৫ যানবাহনকে ৫৫ হাজার টাকা জরিমানা

ছবি

Degchibarictg

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫টি যানবাহনকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

অভিযানকালে রুট পারমিট, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন ছাড়া যানবাহন চলাচল, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং যত্রতত্র বিশৃঙ্খলভাবে গাড়ি পার্কিংয়ের মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ১৫টি যানবাহনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত চালক ও মুঠোফোনে সংশ্লিষ্ট গাড়ির মালিকদের সতর্ক করা হয়।

অভিযানে ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা এস এম হেলাল উদ্দিন, সীতাকুণ্ড সড়ক ও জনপথ উপবিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল, বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আমিনুজ্জামান, সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক মো. মজিদসহ বিআরটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।