দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ০৮:৪৮ সকাল
পঠিত : ৩৭
ফটিকছড়িতে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি

Degchibarictg

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডের নার্সারি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নাসির জানান, শনিবার ভোরে স্থানীয় এক মাওলানা নার্সারি সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তাকে খবর দেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না। তার চুল ছিল লম্বা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আর 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।