দক্ষিণ পূর্ব

চাকসুর উদ্যোগে “নির্যাতনের দাগ” বইয়ের মোড়ক উন্মোচন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ০৪:০৭ সকাল
পঠিত : ৩৪
চাকসুর উদ্যোগে “নির্যাতনের দাগ” বইয়ের মোড়ক উন্মোচন

ছবি

Degchibarictg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদের চিত্র নিয়ে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় চাকসু প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই বইয়ের সম্পাদক হিসেবে ছিলেন চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর। সহকারী সম্পাদক হিসেবে ছিলেন চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ আহনাফ। সম্পাদনা সহযোগী হিসেবে ছিলেন চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, নির্বাহী সদস্য আদনান শরীফ ও ফরহাদ হল সংসদের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ। 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাকসুর নির্বাহী সদস্য আদনান শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। এছাড়া আরো বক্তব্য রাখেন চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইঞা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা, ও ফরহাদ হল সংসদের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ। আরো উপস্থিত ছিলেন সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান। 

অনুষ্ঠানে চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ও ‘নির্যাতনের দাগ’ বইয়ের সম্পাদক হারেস মাতাব্বর বলেন, “এই বইয়ে ১৮ জন লেখকের লেখা প্রকাশ হয়েছে এবং ২৬ জনের নির্যাতনের বর্ণনা উঠে এসেছে। এই বইয়ের মাধ্যমে আমরা চাই যেন ক্যাম্পাসে আর ফ্যাসিবাদ ফিরে না আসুক, কোনো শিক্ষার্থী যেন ভিন্নমত বা ভিন্ন মতাদর্শের হওয়ার কারণে নির্যাতনের শিকার না হয়। বিগত ফ্যাসিবাদী শাসনামলে যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা যেন সুষ্ঠু বিচার পায়। আমরা একটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও স্বাভাবিক পরিবেশ সম্পন্ন ক্যাম্পাস চাই।”

অনুষ্ঠানে চাকসুর জিএস সাইদ বিন হাবীব বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদের শুরু শেখ মুজিবুরের হাত ধরে। আওয়ামী লীগ বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম ও খুনের মাধ্যমে স্বাধীনতা উত্তর বাংলাদেশে তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছিল। সেই ধারাবাহিকতা ফ্যাসিস্ট শেখ হাসিনার মধ্যেও ছিল। এই ক্যাম্পাসে শহীদ মামুন ভাইকে গলা কেটে হত্যার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমরা একটি সুষ্ঠু ও সুন্দর ক্যাম্পাস চাই।”

এসময় চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “এই ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে দেয় নি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন, দোকানে ফাও খাওয়া, হল দখল, হুমকি, রাহাজানির সংস্কৃতি ছাত্রলীগের হাত ধরে তৈরি হয়েছে। আমি একটা ঘটনা জানি, ২০২৩ সালে আমাদের একজন শিক্ষার্থী ভাইকে আটক করে রাতভর নির্যাতন করে। তাদের কারণে আমি চতুর্থ বর্ষে কোনো ক্লাস করতে পারিনি। মাস্টার্স কোর্সেও কোনো ক্লাস করতে পারিনি। আমার মতো এমন হাজারো শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হতে হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে চবি ক্যাম্পাসে ৫ জন শিক্ষার্থীকে খুন করা হয়।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবসহ এই ক্যাম্পাসে যারা ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করি। অনেকে জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসে এসে আক্ষেপ করেছে এই ক্যাম্পাসে তারা দীর্ঘ ২০ বছর পা রাখতে পারেননি। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই, যাতে এই ক্যাম্পাসে আর ফ্যাসিবাদ না তৈরি হয়। চাকসুর ৭ম ক্যাবিনেট তাদের দায়িত্ব পালন শেষ করেছে, শীঘ্রই আমরা পরবর্তী চাকসু নির্বাচন চাই।”

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।