দক্ষিণ পূর্ব

মেয়াদোত্তীর্ণ উপকরণে খাবার তৈরি, সাম’স রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ০৩:৫১ রাত
পঠিত : ৩৩
মেয়াদোত্তীর্ণ উপকরণে খাবার তৈরি, সাম’স রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত উপকরণ দিয়ে খাবার তৈরি এবং বাসি রান্না করা খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে সংরক্ষণের দায়ে সাম’স রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সমন্বয়ে কাজীর দেউড়ি বাজার ও আশপাশের এলাকায় পরিচালিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সাম’স রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত উপকরণ দিয়ে খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি বাসি রান্না করা খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হয়। এ ছাড়া খাবার তৈরির জন্য মেয়াদোত্তীর্ণ পাউরুটিও রাখা হয়েছিল। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে দেশি মাগুর মাছের সঙ্গে চাষের শিং মাছ মিশিয়ে বিক্রি এবং চাষের শিং মাছকে দেশি মাছ হিসেবে বিক্রির দায়ে কাজীর দেউড়ি বাজারের খালেকের মাছের দোকান ও আনোয়ার ফিসকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এদিকে, মেয়াদোত্তীর্ণ পাউরুটি দিয়ে বার্গার তৈরি এবং কয়েক দিন ধরে ব্যবহৃত পোড়া তেলে খাবার প্রস্তুত করার দায়ে সিপি ফাইভ স্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণে অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত উপকরণ দিয়ে খাবার তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।