দক্ষিণ পূর্ব

জমিতে কাজ করার সময় বিএসএফের গুলি, চমেকে ভর্তি কৃষক

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৬ সকাল
পঠিত : ৫৩
জমিতে কাজ করার সময় বিএসএফের গুলি, চমেকে ভর্তি কৃষক

ছবি

ফেনীর ছাগলনাইয়ায় সীমান্তবর্তী জমিতে চাষাবাদের কাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের ছোড়া গুলিতে মোশাররফ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোশাররফ জয়নগরের পচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, জমিতে কাজ করার সময় হঠাৎ বিএসএফের ছোড়া গুলি এসে মোশাররফের পিঠের বাম পাশে লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ নম্বর ওয়ার্ডের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেন।

তিনি আরও জানান, চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলির কয়েকটি অংশ বের করতে সক্ষম হয়েছেন। তবে এখনও শরীরের ভেতরে আরও কিছু গুলির অংশ রয়ে গেছে।


আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।