দক্ষিণ পূর্ব

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির

saiful
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৭ দুপুর
পঠিত : ৩৭
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির


 শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় নিয়ে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে কোনো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি কোনো চিঠি চালাচালির নিয়ম বা নজির নেই। তবে কমিশন প্রস্তুত রয়েছে এবং বর্তমানে সরকারের কাছে কোন কোন ক্ষেত্রে নির্বাচন উপযোগী, সে বিষয়ে একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।

নির্বাচন পেছানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, পরীক্ষার সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একই সময়ে নির্বাচন পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের স্বার্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সার্বিক পরিস্থিতি অনুকূলে রাখতে এবং বাস্তবতা বিবেচনায় নিয়েই নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তনের চিন্তা করা হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।