এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, লংমার্চে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে। তবে ক্ষমতায় যাওয়ার পর তাদের বন্ধুরা আগের প্রতিশ্রুতি ভুলে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেন মুজিবুর রহমান মঞ্জু।
মঞ্জু বলেন, আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দাঁড়িয়ে আমাদের লংমার্চকে স্বাগত জানিয়েছে। তিনি আজ একটি ভুল করেছেন উল্লেখ করে বলেন, চ্যাটজিপিটিতে গিয়ে বিএনপির ৩১ দফা লিখেছিলেন। সেখানে চ্যাটজিপিটি তাঁকে একটি তথ্য দিয়েছে- ছয় মাসে বিএনপি তাদের নিজেদের ৩১ জন নেতা-কর্মীকে হত্যা করেছে।
তিনি বলেন, আজকে তিনি আরেকটি ভুল করেছেন। তারা স্বপ্ন দেখেছিলেন, কোনো ক্যাম্পাসে হল দখল হবে না, কোনো ক্যাম্পাসে নির্যাতন হবে না, কোনো নারী নির্যাতনের শিকার হবে না। তারা আরও স্বপ্ন দেখেছিলেন, তাদের বন্ধুরা যখন ক্ষমতায় যাবে, তখন তারা তাঁদের বলা কথাগুলো মনে রাখবে। কিন্তু বন্ধুরা ক্ষমতায় যাওয়ার পর সবকিছু ভুলে গেছেন।
এ সময় এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর হাত তুলে ধরে মঞ্জু বলেন, এটা আরেকটা ওসমান হাদীর ফটোকপি। তাঁদের দাবি যদি মানা না হয়, তাহলে তাঁরা প্রত্যেকে ওসমান হাদী হয়ে যাবেন। মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও উঠে আসে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।