দক্ষিণ পূর্ব

নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪১ দুপুর
পঠিত : ৩০
নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

ছবি

নীলফামারীর জলঢাকায় সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জলঢাকা স্টেডিয়ামে এ টিউবওয়েল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। Water Well Group (WWG)-এর অর্থায়নে এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। বিশেষ অতিথি ছিলেন জলঢাকা উপজেলা সমাজসেবা অফিসার মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সহযোগী সমন্বয়কারী মো. আনারুল ইসলাম।

কর্মসূচির আওতায় জলঢাকা উপজেলার বিভিন্ন সুবিধাবঞ্চিত এলাকার ১০০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়। এর মাধ্যমে এসব পরিবারের জন্য নিরাপদ ও সুপেয় পানির স্থায়ী উৎস নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ পানি মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে করোনা মহামারির সময়ে মরদেহ দাফন সেবা, বন্যায় ত্রাণ বিতরণ, দেশব্যাপী বৃক্ষরোপণ, ‘যাকাত স্বাবলম্বী’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, টিউবওয়েল স্থাপন, মসজিদ পুনর্নির্মাণ এবং ‘মেহমানখানা’ কার্যক্রম।

আর এইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।