দক্ষিণ পূর্ব

বায়েজিদে আত্মহত্যার চেষ্টা, দরজা ভেঙে তরুণীকে উদ্ধার পুলিশ-ফায়ার সার্ভিস

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ ০৮:০১ রাত
পঠিত : ৩২
বায়েজিদে আত্মহত্যার চেষ্টা, দরজা ভেঙে তরুণীকে উদ্ধার পুলিশ-ফায়ার সার্ভিস

ছবি

Degchibarictg

চট্টগ্রামের বায়েজিদ থানার মোহাম্মদনগরে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন ২২ বছর বয়সী এক তরুণী। প্রতিবেশীর দ্রুত বুদ্ধিমত্তা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের কারণে শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পান তিনি।

শনিবার (৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, ওই তরুণী ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করছেন—এমন খবর পেয়ে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করেন। প্রতিবেশীরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় জরুরি সহায়তা চান তিনি।

কল পাওয়ার পর দ্রুত বায়েজিদ ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে বিষয়টি জানায় ৯৯৯ কর্তৃপক্ষ। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তরুণীকে জীবিত উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন।

উদ্ধার অভিযানে ৯৯৯-এর কলটেকার হিসেবে দায়িত্ব পালন করেন মো. ফাহিম শিকদার। উদ্ধারকাজের সমন্বয় করেন ফায়ার ডিসপ্যাচার ফায়ার ফাইটার মো. আল আমিন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।