দক্ষিণ পূর্ব

বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ ০৭:৫৩ বিকাল
পঠিত : ৩০
বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬

ছবি

Degchibarictg

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে কুকুর ও বিড়ালের কামড় এবং আঁচড়ে একদিনে ছয়জন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন। উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনকে কুকুর কামড় দিয়েছে। অন্য চারজন বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হয়েছেন। তাদের সবাইকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতরা হলেন পোপাদিয়ার ফয়সালের মেয়ে মুক্তা (৩২), পূর্ব গোমদণ্ডীর হাসানের মেয়ে অরূপা (৬), সারোয়াতলীর মোহাম্মদ হোসেনের মেয়ে শাহিন আক্তার (৩২), পূর্ব গোমদণ্ডীর নঈম উদ্দীনের মেয়ে অরূপা (৮), শাকপুরার হারুনের ছেলে রুবেল (২০) ও খরণদ্বীপের বাবুলের ছেলে মিরকাব (১১)। তাদের মধ্যে মুক্তা ও রুবেল কুকুরের কামড়ে এবং অন্য চারজন বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা ইমু বলেন, সকাল থেকে কুকুর ও বিড়ালের কামড়ে আহত ছয়জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কুকুর ও বিড়াল থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।