দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে গলাকাটা মোবারকের সহযোগী যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:২২ দুপুর
পঠিত : ৮৯
ফটিকছড়িতে গলাকাটা মোবারকের সহযোগী যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে নাজিম উদ্দীন আলকাছ নামে এক যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হামিদপাড়া এলাকা থেকে নাজিম উদ্দীন আলকাছকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আহম্মদ সাফার ছেলে। একই সময় মানিকপুর কাজীপাড়া এলাকার শাহ আলমের ছেলে বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, নাজিম উদ্দীন আলকাছ একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেফতারকৃত সন্ত্রাসী গলাকাটা মোবারকের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

এছাড়া তিনি কাশেম গ্রুপের অনুসারী বলেও স্থানীয়ভাবে পরিচিত বলে সূত্রগুলো দাবি করেছে।

স্থানীয় সূত্র আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত দলের তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।