চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অজ্ঞাতপরিচয় এক নারী। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আধুনগর এলাকায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। তবে ওই নারী কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় কোনো যানবাহন জড়িত ছিল কি না, সে বিষয়েও প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়নি।
নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।