দক্ষিণ পূর্ব

পতেঙ্গায় শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় চালকের সহকারী নিহত, আহত ১০

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ ০৮:৩১ সকাল
পঠিত : ৩৪
পতেঙ্গায় শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় চালকের সহকারী নিহত, আহত ১০

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পোশাকশ্রমিক বহনকারী একটি বাস দুর্ঘটনায় মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। নিহত আলমগীর দুর্ঘটনাকবলিত বাসটির চালকের সহকারী ছিলেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পতেঙ্গা থানার লিংক রোডের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুর রয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্য আহতদেরও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, বাসটি কর্ণফুলী ইপিজেডের বেনটক বিডি নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মস্থলে নিয়ে যাচ্ছিল। কর্ণফুলী টানেল থেকে বের হয়ে লিংক রোডে ওঠার পর দ্রুতগতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালকের সহকারী আলমগীর। এ ছাড়া বাসে থাকা বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

পতেঙ্গা থানার ওসি মো. পারভেজ জানান, দুর্ঘটনার কারণ ও বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।