দক্ষিণ পূর্ব

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইমাম উদ্দিন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪০ দুপুর
সর্বশেষ আপডেট : ২ দিন আগে
পঠিত : ৩৭
ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বামে নবনির্বাচিত সভাপতি এবং ডানে সাধারণ সম্পাদক

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল ইসলাম রিপনকে সভাপতি এবং সাংবাদিক নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মুজিব উল্লাহ তুষারকে। সহ-সভাপতি হয়েছেন সুমন কুমার দে। যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, অর্থ সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী এবং দপ্তর সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন।

সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে হাকিম এমরান বিন জালালকে। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবুল মুনসুর, মুহাম্মদ নিজাম উদ্দিন ও শ্যামল নন্দী।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ইয়াছিন, জামাল, রহিম চৌধুরী রানা, তারেক হোসেন, তাহের উদ্দিন আমীরী, মুহাম্মদ রাসেল, জয়নাল আবেদীন, রায়হান ও মুহাম্মদ এমরান।

নতুন কমিটির নেতারা ফটিকছড়ি উত্তর উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।