দক্ষিণ পূর্ব

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

saiful
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৭ দুপুর
পঠিত : ৪১
বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে আগামী ৯ অক্টোবর লন্ডনের ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের পৈত্রিক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে হলেও তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। এসেক্সের হয়ে খেলা রবিন গত বছর গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পান। চলতি বছরের জুলাইয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের ঘটনায় তদন্তের পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ভুক্তভোগী বর্তমানে বিশেষজ্ঞ কর্মকর্তাদের তত্ত্বাবধানে রয়েছেন।

রবিন দাস ২০২০ সালে এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক করেন। এখন পর্যন্ত তিনি কাউন্টি ক্রিকেটে ৯টি প্রথম শ্রেণির ও ২৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। সর্বশেষ ২১ জুলাই ওয়ানডে কাপে মাঠে নেমে ২৯ রান করেছিলেন। অভিযোগ আনার পর থেকে তিনি আর দলের হয়ে খেলেননি।

এ বিষয়ে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ এক খেলোয়াড় ক্লাবের কার্যক্রমের বাইরে সংঘটিত একটি ঘটনার কারণে আদালতে হাজির হয়েছেন।

উল্লেখ্য, রবিন দাস ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। এছাড়া ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও প্রতিনিধিত্ব করেছেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি। মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর লন্ডনের ক্রাউন কোর্টে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।