দক্ষিণ পূর্ব

বোয়ালখালীতে সিএনজি ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের হাফ ভাড়ার নির্দেশ

saiful
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ দুপুর
পঠিত :
বোয়ালখালীতে সিএনজি ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের হাফ ভাড়ার নির্দেশ



 বোয়ালখালীতে সিএনজি অটোরিকশার ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যাত্রীদের স্বার্থ রক্ষা ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

সভায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, মালিক-পরিবহন সমিতির নেতৃবৃন্দ, যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।

সভায় সিএনজি অটোরিকশায় যাত্রী ওঠানামার ভাড়া ৫ টাকা এবং ইউএনও কার্যালয় থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসার ইউনিফর্ম পরিহিত অথবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি সিএনজি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙাতে হবে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে যেসব সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার তালিকা থাকবে না কিংবা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত ভাড়া মেনে চলতে সিএনজি চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যাত্রীদেরও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ না দেওয়ার এবং কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।