দক্ষিণ পূর্ব

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে: ফটিকছড়িতে পুলিশ সুপার

Jalal Rumi
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২২ সকাল
পঠিত :
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে: ফটিকছড়িতে পুলিশ সুপার

ছবি-দক্ষিণপূর্ব

‘মাদককে না বলুন, সন্ত্রাসকে প্রতিহত করুন—নিরাপদ সমাজ গড়ে তুলুন’—এই আহ্বানে চট্টগ্রামের ফটিকছড়িতে মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ি থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।

র‍্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সুধী সমাবেশে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু পুলিশের ওপর নির্ভর করে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে, যাতে তরুণ প্রজন্ম মাদকের ভয়াল ছোবল থেকে দূরে থাকে।

সমাবেশে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান মাদক ও সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষায় পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না; সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।