দক্ষিণ পূর্ব

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:২০ দুপুর
পঠিত : ৪৪
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

ছবি

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকা থেকে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে এ সিমেন্ট জব্দ করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা।

সাব্বির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। এসব সিমেন্টের ওজন ৩৭ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা।

অভিযানে সিমেন্টসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। একই সঙ্গে পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।

সাব্বির আলম জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

আর 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।