দক্ষিণ পূর্ব

জাফরুল ইসলাম চৌধুরীর জনসেবার রাজনীতি নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়: লায়ন হেলাল উদ্দীন

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ ০৫:১৮ বিকাল
পঠিত : ২৬
জাফরুল ইসলাম চৌধুরীর জনসেবার রাজনীতি নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়: লায়ন হেলাল উদ্দীন

ছবি

Degchibarictg

সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।

তিনি বলেন, জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন বাঁশখালীর মানুষের শ্রদ্ধাভাজন অভিভাবক। সততা, নিষ্ঠা, ত্যাগ ও মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে তিনি যে রাজনৈতিক দৃষ্টান্ত রেখে গেছেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদানও গুরুত্বপূর্ণ।

রোববার বিকেলে চট্টগ্রামের বাঁশখালীর গুণাগরীতে জাফরুল ইসলাম চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হেলাল উদ্দীন। মরহুমের বাড়িসংলগ্ন মসজিদে এ কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

হেলাল উদ্দীন আরও বলেন, মরহুমের রাজনৈতিক আদর্শ ও জনসেবার মানসিকতা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মরহুমের ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু, জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, মরহুমের আরেক ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরসহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ নভেম্বর ৭২ বছর বয়সে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাফরুল ইসলাম চৌধুরী। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।