দক্ষিণ পূর্ব

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন স্বেচ্ছাসেবীদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ০১:৩৫ দুপুর
পঠিত : ৩৯
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন স্বেচ্ছাসেবীদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার

ছবি

Degchibarictg
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ২০২৬-২০২৭ অর্থবছরের নতুন স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) নগরের সিটি গেটসংলগ্ন গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের অষ্টম তলায় এ সেমিনারের আয়োজন করা হয়। এতে নতুন করে যুক্ত হওয়া ৭০ জন সদস্য অংশ নেন।

মানবতার সেবায় তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করা এবং রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছে সংগঠনটি।

সেমিনারে নতুন সদস্যদের সংগঠনের ইতিহাস, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সমাজে স্বেচ্ছাসেবীদের ভূমিকা, রক্তদানের গুরুত্ব এবং প্রয়োজনে রক্তদাতা সংগ্রহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মোটিভেশনাল সেশনের মাধ্যমে সদস্যদের মানবিক ও সামাজিক কাজে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার উৎসাহ দেওয়া হয়।

সংগঠনটির সঙ্গে যুক্ত হওয়া নতুন সদস্যদের কেউ রক্তদাতা হিসেবে কাজ করতে চান, আবার কেউ স্বেচ্ছাসেবী হিসেবে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে আগ্রহী। সেমিনারে অংশ নেওয়া সদস্যরা সংগঠনের কার্যক্রমে যুক্ত থেকে ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন। এ ছাড়া সংগঠনের সভাপতি মো. রেজাউল মোস্তফা, সহসভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, কার্যনির্বাহী সদস্য এবং নবাগত স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের স্বেচ্ছাসেবীদের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে নতুন সদস্যদের মানুষের প্রয়োজনে এগিয়ে আসা এবং স্বেচ্ছাসেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।