দক্ষিণ পূর্ব

রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Istiyak
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ দুপুর
পঠিত : ২৮
রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মোহাম্মদ মিনহাজ

রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে মুহাম্মদ মিনহাজ (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল নয়টায় ইসলামপুরের রাজখালী খালে এই ঘটনা ঘটে। 

নিহত মিনহাজ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের খতিবনগর এলাকায় মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মিনহাজ। শনিবার সকালে বন্ধুর সাথে রাজখালী খাল পাড়ে বেড়াতে যায়। অসাবধানতা বসত মিনহাজ খালে পড়ে গভীর পানিতে তলিয়ে যায়। ঘটনা টের পেয়ে মিনহাজের বন্ধুরা চিৎকার দিলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তার নিথর দেহ উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘গত তিন দিন আগে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য মাদ্রাসার হিফজ বিভাগ থেকে ছুটি নিয়ে মিনহাজকে বাড়িতে নিয়ে যান তার মা। শনিবার সকাল ১১টার দিকে তাকে আবার মাদ্রাসায় নিয়ে আসার কথা ছিল। মিনহাজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। অল্প সময়ের মধ্যেই সে চার পারা পবিত্র কোরআন হিফজ করেছিল। তার এই আকস্মিক মৃত্যুতে মাদ্রাসা কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত।‘

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অনুসরণ করে ব্যবস্থা নেয়া হয়েছে। 

জেএফআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।