দক্ষিণ পূর্ব

লোহাগাড়ায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধ নিহত

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ ০৭:৪৯ সকাল
পঠিত : ২৬
লোহাগাড়ায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধ নিহত

ছবি

Degchibarictg

চট্টগ্রামের লোহাগাড়ায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ শামসুল আলম (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে রেখে পালিয়ে গেছেন চালক। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম উপজেলার চুনতি শাহ সাহেব গেট এলাকার বাসিন্দা। তিনি মৃত আবদুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে সাইকেল চালিয়ে স্থানীয় একটি নার্সারিতে যাচ্ছিলেন শামসুল আলম। চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে রেখে চালক পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন বাসটি আটকে রাখেন। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে একই দিন ভোরে চুনতি হাটিকালচার নার্সারির সামনে হানিফ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে এসপি ট্রাভেলসের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশ বাস দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে সংঘর্ষে জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। বৃদ্ধ নিহতের ঘটনায় স্থানীয় লোকজন বাসটি আটক করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।