দক্ষিণ পূর্ব

শাহজালাল বিমানবন্দরে ওয়েল্ডিং মেশিনের আড়ালে ১১৪ বিদেশি বন্যপ্রাণী পাচার, আটক ১

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ ০৯:১৩ সকাল
পঠিত : ৪৫
শাহজালাল বিমানবন্দরে ওয়েল্ডিং মেশিনের আড়ালে ১১৪ বিদেশি বন্যপ্রাণী পাচার, আটক ১

ছবি

Degchibarictg

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে বিদেশি বন্যপ্রাণী পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বন অধিদপ্তর। চীন থেকে আমদানি করা দুটি কার্টনের ভেতরে ওয়েল্ডিং মেশিনের আড়ালে লুকিয়ে আনা ১১৪টি বিদেশি বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিমানবন্দরে পরিচালিত এক যৌথ অভিযানে এসব বন্যপ্রাণী জব্দ করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)।

জব্দ করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে পাঁচটি অ্যালবিনো টেক্সাস র‍্যাট স্নেক, কিং স্নেক, চাইনিজ ফায়ার-বেলিড নিউট, রেড-ইয়ার্ড স্লাইডার কচ্ছপসহ বিভিন্ন প্রজাতির বিদেশি বন্যপ্রাণী।

অভিযানে কাস্টমস, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এভিসেকের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার করা বন্যপ্রাণীগুলো বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

বন অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থলবন্দর ও বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের তৎপরতা রোধে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের অভিযান অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।