দক্ষিণ পূর্ব

শোভাযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ ১২:৪৮ দুপুর
পঠিত : ২৭
শোভাযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি

Degchibarictg

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিএনপির আয়োজিত বিশাল শোভাযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করছে বিএনপি।

শোভাযাত্রাকে কেন্দ্র করে নয়াপল্টনসহ রাজধানীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের ঢল নামে। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তাদের হাতে ছিল জাতীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শোভাযাত্রায় সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় যোগ দেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।