দক্ষিণ পূর্ব

সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ, আটক ২

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৯ সকাল
পঠিত : ২৮
সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ, আটক ২

ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে তোলার সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় ৬০০ বস্তা সার জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৩০ হাজার কেজি বা ৩০ টন ইউরিয়া সার ছিল। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।

অভিযানে সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক এবং দুই পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সার, দুটি ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আর / দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।