দক্ষিণ পূর্ব

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৮ সকাল
পঠিত : ৪২
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে হাইস গাড়ির ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ২টা ১৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী হাইস গাড়ি (ঢাকা মেট্রো-চ-৫৬-৫৬২৩) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে হাইস গাড়িতে থাকা এক যাত্রী গাড়ির ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ২টা ৩০ মিনিটের দিকে আটকে থাকা যাত্রীকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বার-আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে। 

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।