দক্ষিণ পূর্ব

স্পিন বিষে নীল বাংলাদেশ, ১০৬ রানের লিড নিয়েও চাপে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১২:৩৮ দুপুর
পঠিত : ১৯
স্পিন বিষে নীল বাংলাদেশ, ১০৬ রানের লিড নিয়েও চাপে টাইগাররা
Degchibarictg




মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ফলে দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১০৬ রানে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিনের খেলা শেষে জাকের আলি অনিক ১৮ এবং নাঈম হাসান ১৮ রানে অপরাজিত রয়েছেন।

দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১ রানেই শামার জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর সাদমান ইসলাম ও শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। সাদমান ১৩, তাওহীদ হৃদয় শূন্য, লিটন দাস ৪ এবং মেহেদী হাসান মিরাজ ৯ রান করে আউট হন।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৬১ রানে অলআউট করে বাংলাদেশ। ক্যারিবীয়দের হয়ে তেজনারায়ণ চন্দরপল ৫৬ ও জাস্টিন গ্রিভস ৪৬ রান করেন।

বাংলাদেশের হয়ে নাঈম হাসান ৪টি এবং মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন। হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম পান একটি করে উইকেট।

মুমিনুল হক মাথায় আঘাত পাওয়ায় কনকাশন বদলি হিসেবে ব্যাট করতে নেমেছেন জাকের আলি অনিক। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে চতুর্থ দিনে কতটা লিড বাড়ানো যায়, এখন সেটিই দেখার বিষয়।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।