দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬ ০২:৩৭ দুপুর
পঠিত : ২৬
হাটহাজারীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

ছবি

Degchibarictg

চট্টগ্রামের হাটহাজারীতে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার ইছাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজি ওজনের বোতলজাত এলপিজি গ্যাসের দাম মূসকসহ ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।