চট্টগ্রাম নগরের আগ্রাবাদের হাজীপাড়া এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার (৩ নভেম্বর) হালিশহর রোডের হাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে কারখানার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুত এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে গাউছিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর রাখা, খাবারে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার এবং ফুটপাত দখল করে ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের চুলা বসিয়ে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।