দক্ষিণ পূর্ব

অপ্রতীমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার

saiful
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩১ সকাল
পঠিত : ২২
অপ্রতীমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে তাঁর মায়ের আইফোন উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছের লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতীমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম। পরদিন শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

অপ্রতীমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি কোটবাড়ী-গন্ধমতী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করেছে। তাঁদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া বলেন, তুহিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর অপর দুজনকে আটক করা হয়। এর আগে শনিবার বিকেল ৩টার দিকে তুহিনকে আটক করা হয়েছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা আইফোনসহ অন্যান্য আলামতও তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।