দক্ষিণ পূর্ব

শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধ, আইআইইউসি শিক্ষার্থীদের ছয় দফা দাবি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬ ০৯:০১ সকাল
পঠিত : ৪৪
শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধ, আইআইইউসি শিক্ষার্থীদের ছয় দফা দাবি

ছবি

Degchibarictg

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) দুই শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুর্ঘটনার প্রতিবাদে ছয় দফা দাবি তুলে ধরে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সহপাঠীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সংশ্লিষ্ট লরির কারণে তাঁদের দুই সহপাঠীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাস এলাকায় নিরাপদ যাতায়াত নিশ্চিতের দাবি জানিয়েছেন তাঁরা।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো—


1. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাদী হয়ে অবিলম্বে মামলা দায়ের করতে হবে।

2. ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত লরির চালককে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে চালক ও মালিকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।

3. যে কেডিএস ডিপোর লরির কারণে দুই শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ, সেই ডিপোর অবৈধ পার্কিং অবিলম্বে বন্ধ করতে হবে। সড়ক দখল করে যানবাহন পার্কিংয়ের প্রবণতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

4. শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে ক্যাম্পাসের প্রবেশপথের উভয় পাশে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।

5. নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে লরির মালিকপক্ষের কাছ থেকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

6. ক্যাম্পাস এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।

শিক্ষার্থীরা জানান, তাঁদের এই আন্দোলন শুধু দুই সহপাঠীর মৃত্যুর বিচার নিশ্চিত করার জন্য নয়, বরং ক্যাম্পাস এলাকায় নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ে তোলার দাবিতেও। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থীকে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ চান তাঁরা।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে মঙ্গলবারের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।