বৃহস্পতিবার সকালে নগরের জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আহ্বায়ক কমিটির সভাপতি উজ্জল মজুমদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানির ঘটনায় তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, এসব অভিযোগের পরও চট্টগ্রাম-১৫ আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সুপারিশে তাঁকে বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি করা হয়েছে।
তাঁদের দাবি, অবিলম্বে বর্তমান আহ্বায়ক কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস এম সাহাব উদ্দিন, শাহাদাত হোসেন, শাহ নেওয়াজ চৌধুরী, নিয়ামত উল্লাহ ও কলিম উল্লাহসহ অন্যরা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।