দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭৯

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ ১২:৪৬ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৩৯
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭৯

ছবি

Degchibarictg
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

রেঞ্জ পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮০ জন, পূর্ববর্তী মামলার আসামি ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৬১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১৮৫ জন এবং মাদক মামলায় ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৩৮ হাজার ১৩৭ পিস ইয়াবা, ৯ বোতল বিদেশি মদ ও ২৭ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। রেঞ্জ কার্যালয় আরও জানায়, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫৯৮ জনকে। তাদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২০৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।