দক্ষিণ পূর্ব

ইপিজেডে পেশাদার জুয়াড়ি ওসমান গণি গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৮ বিকাল
পঠিত : ৬৩
ইপিজেডে পেশাদার জুয়াড়ি ওসমান গণি গ্রেপ্তার

ছবি

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী এলাকা থেকে মো. ওসমান গণি (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আকমল আলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তিনি একজন পেশাদার জুয়াড়ি এবং ইপিজেড থানার বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসানোর সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, গ্রেপ্তার ওসমান গণি চট্টগ্রামের হাটহাজারী থানার ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ফতেপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দুর্গম ও নির্জন এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলার জন্য আসর ও জুয়ার ঘর তৈরিতে ওসমান গণির ভূমিকা রয়েছে। এছাড়া জুয়াড়িদের আশ্রয়, প্ররোচনা ও সহায়তা দিয়ে বিভিন্ন এলাকায় জুয়ার আসর পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের তথ্য অনুযায়ী, জুয়া খেলা ও আয়োজনের অভিযোগে ওসমান গণির বিরুদ্ধে ইপিজেড থানায় আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৩০ মার্চ ইপিজেড থানায় The Public Gambling Act, 1867-এর ৩/৪ ধারায় একটি মামলা এবং ২০২৫ সালের ৯ জুন একই আইনের ৪ ধারায় আরেকটি মামলা করা হয়।

এ ছাড়া সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় ১২ সেপ্টেম্বর ইপিজেড থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে । 

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।