দক্ষিণ পূর্ব

চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু

Jalal Rumi
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৭ বিকাল
পঠিত : ৪৫
চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে নিহত চবি শিক্ষার্থী


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আব্দুর রব হলের গেটে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আরিফকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতাল থেকে আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্ভবত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল।

আরিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।