দক্ষিণ পূর্ব

চবির হীরক জয়ন্তীতে দুইদিন পরীক্ষা স্থগিত, একদিন ক্লাস বন্ধ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ ০৭:২৮ বিকাল
সর্বশেষ আপডেট : ১৭ মিনিট আগে
পঠিত : ২৬
চবির হীরক জয়ন্তীতে দুইদিন পরীক্ষা স্থগিত, একদিন ক্লাস বন্ধ

ছবি

Degchibarictg

চবি প্রতিনিধি  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হীরক জয়ন্তী-২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে আগামী ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস এবং পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

 রোববার ( ৮ নভেম্বর) দুপুর ২ টায় ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ক্লাস ও পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত থাকবে। পরের দিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সব পরীক্ষাসমূহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, আগামী ১৮ ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে 'হীরকজয়ন্তী-২০২৬' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নগর বাউলের জেমস।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।