দক্ষিণ পূর্ব

নগরীতে ফুটপাত দখল করে ৫০ দোকান, উচ্ছেদ করল চসিক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১২:৫৫ দুপুর
পঠিত : ৩২
নগরীতে ফুটপাত দখল করে ৫০ দোকান, উচ্ছেদ করল চসিক
Degchibarictg

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় ফুটপাতের ওপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সাত ব্যক্তিকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) নগরের আমবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্রে জানা গেছে, আমবাগান এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণসামগ্রী রাখা হচ্ছিল। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল।

অভিযানে এসব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। পাশাপাশি ফুটপাতের ওপর মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং খুলশী থানা-পুলিশ সহযোগিতা করে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।