দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু, ছয় মাস ধরে ঢাকনা খোলা থাকার অভিযোগ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ০৪:০৮ দুপুর
পঠিত : ১২
ফটিকছড়িতে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু, ছয় মাস ধরে ঢাকনা খোলা থাকার অভিযোগ
Degchibarictg

ফটিকছড়িতে বাড়ির খোলা সেপটিক ট্যাংকে পড়ে মো. সাঈদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর সুন্দরপুর ইউনিয়নের গোলাপ চৌধুরীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ ওই এলাকার বাসিন্দা আখতার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর শিশুটির চাচা রশি বেঁধে সেপটিক ট্যাংকের পানিতে নেমে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাড়ির সেপটিক ট্যাংকটির ঢাকনা প্রায় ছয় মাস ধরে খোলা ছিল। বিষয়টি একাধিকবার বাড়ির মালিককে জানিয়ে সতর্ক করা হলেও সেটি ঢেকে দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।স্থানীয়দের দাবি, ট্যাংকটি নিরাপদ করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।

বাড়িটির মালিক স্থানীয় একটি মাদরাসার সুপার মাওলানা শামসুল ইসলাম। তার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকটি খোলা থাকার বিষয়টি জানানো হলেও কেন প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি? সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।