দক্ষিণ পূর্ব

রাকিবের গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে বাংলাদেশ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ০৩:৫৮ দুপুর
পঠিত : ১২
রাকিবের গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে বাংলাদেশ
Degchibarictg
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রেখে ইতোমধ্যে চার গোল করেছে স্বাগতিকরা। ৮৭ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন।

এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক থেকে শট নেন হামজা চৌধুরী। তবে বলটি পোস্টের ওপর দিয়ে চলে যায়।

কিছুক্ষণ পর হামজার ক্রস থেকে আক্রমণ তৈরি হয়। তাঁর বাড়ানো বল শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। বক্সে থাকা সামিত সোম প্রথম শট নিলেও তা প্রতিপক্ষের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয় গোলটি করেন হামজা চৌধুরী নিজেই। ইব্রাহিমের বাড়ানো বলে দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণ নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান তিনি। এরপর গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান। বাংলাদেশের জার্সিতে এটি হামজার পঞ্চম গোল।

প্রথমার্ধে এক গোল শোধের চেষ্টা করলেও তেমন সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশের রক্ষণভাগও ছিল বেশ সতর্ক।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ। ৫৫ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার বক্সে ঢুকে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে জালে বল পাঠান তিনি। তাঁর এই দৃষ্টিনন্দন গোলে উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারি।

এরপরও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ৮৭ মিনিটে গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ান অবস্থায় রাকিব হোসেন বল তুলে দেন সুজন পেরেরার মাথার ওপর দিয়ে। এতে ব্যবধান দাঁড়ায় ৪-০।

সাফ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। আর ভুটান হবে গ্রুপ রানার্সআপ।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।