দক্ষিণ পূর্ব

নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি, আহত পথচারী

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৩ সকাল
পঠিত : ১৩
নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি, আহত পথচারী

ছবি সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি। এ ঘটনায় ফিরোজা নামে এক নারী পথচারী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অক্ষত রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আবদুল বারী গাড়িবহর নিয়ে ঢাকা থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। কিচক ব্রিজের সামনে পৌঁছালে ফিরোজা নামে এক নারী পথচারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি রাস্তার পাশের জমিতে নেমে যায়।

দুর্ঘটনায় পথচারী ফিরোজা আহত হন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি এবং তিনি আহতও হননি। তিনি সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় সেখানে থাকা এক পথচারী আহত হয়েছেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।