দক্ষিণ পূর্ব

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

‘পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয়, খাঁচায় আসতে হবে’

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ ০৮:২২ সকাল
পঠিত : ২৪
‘পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয়, খাঁচায় আসতে হবে’

ছবি

Degchibarictg

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তাঁর পক্ষে এ আবেদন করা হয়।

রয়টার্সের দেখা একটি চিঠির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু এবং দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগের খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনসংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর প্রত্যাবর্তন এবং বিচারপ্রক্রিয়া নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, দেশে ফিরলে তাঁকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।