দক্ষিণ পূর্ব

বলিউড অভিনেতা মুস্তাক খানের মৃত্যু

saiful
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৬ রাত
পঠিত : ২৯
বলিউড অভিনেতা মুস্তাক খানের মৃত্যু


বলিউডের জনপ্রিয় পার্শ্ব অভিনেতা মুস্তাক খান মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৫৬ বছর বয়সে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের নানাভাতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় জন্ম নেওয়া মুস্তাক খান বলিউডের বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশেষ করে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম’ ছবিতে পঙ্গু হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘আশিকি’ (১৯৯০), ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ (১৯৯৩), ‘হেরা ফেরি’ (২০০০), ‘জোড়ি নং ১’ (২০০১), ‘মুঝসে শাদি করোগি’ (২০০৪), ‘খিলাড়ি ৭৮৬’ (২০১২), ‘স্ত্রী’ (২০১৮), ‘বাধাই দো’ (২০২২), ‘গদর ২’ (২০২৩), ‘স্ত্রী ২’ (২০২৪) এবং ‘বেবি জন’ (২০২৪)।

গত বছরের নভেম্বরে তিনি অপহরণের শিকার হন। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমন্ত্রণে মেরঠে যাওয়ার পথে দিল্লি-মেরঠ মহাসড়ক থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তার পরিবারের কাছে এক কোটি রুপি মুক্তিপণ দাবি করেছিল। পরে তিনি নিজেই অপহরণকারীদের কবল থেকে বেরিয়ে এসে স্থানীয় মানুষের সহায়তা নেন।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।