দক্ষিণ পূর্ব

বিমানবন্দরে দুই যাত্রীর জিন্স ও অন্তর্বাসে সেলাই করা স্বর্ণ উদ্ধার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ০৫:২৫ বিকাল
পঠিত : ৩৬
বিমানবন্দরে দুই যাত্রীর জিন্স ও অন্তর্বাসে সেলাই করা স্বর্ণ উদ্ধার

ছবি

Degchibarictg

 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১২ দশমিক ৬০ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট ইকে-৫৮৬ ঢাকায় অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা।

নজরদারির একপর্যায়ে চেন লিউইউন (CHEN LIYUN) ও মো জিয়াওইউ (MO XIAOYU) নামের দুই যাত্রী ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত হলে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় তাঁদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১২ দশমিক ৬০ কেজি। প্রাথমিক বিশুদ্ধতা পরীক্ষায় স্বর্ণগুলো ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

এ ঘটনায় আটক স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।