দক্ষিণ পূর্ব

বোয়ালখালী ফুটবল একাডেমির ৭১ সদস্যের নতুন কমিটি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ০২:১৮ দুপুর
পঠিত : ২৯
বোয়ালখালী ফুটবল একাডেমির ৭১ সদস্যের নতুন কমিটি

ছবি সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল

Degchibarictg

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী ফুটবল একাডেমির কার্যনির্বাহী কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী আবু আকতারকে সভাপতি এবং জাতীয় ফুটবল খেলোয়াড় তৌহিদুল আলমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বোয়ালখালী পৌর সদরের একটি রেস্তোরাঁয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন হাজী আবু আকতার। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে একাডেমির উপদেষ্টা ও সাংবাদিক মো. সিরাজুল ইসলাম নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

এ সময় বক্তব্য দেন হাজী আবু আকতার, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম, হেলাল উদ্দিন টিপু ও প্রকৌশলী জাহাঙ্গীর আলম চৌধুরী।

২০১৯ সালে প্রতিষ্ঠিত বোয়ালখালী ফুটবল একাডেমি উপজেলা সদর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘ক্রীড়াই ঐক্য’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত এ একাডেমি স্থানীয় পর্যায়ে ফুটবলের উন্নয়ন ও খেলোয়াড় তৈরিতে কাজ করছে।

নবগঠিত কমিটির মাধ্যমে একাডেমির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং বোয়ালখালীতে ফুটবলের প্রসারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।