বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার সুয়াবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভূজপুর থানা-পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে সুয়াবিলের ৫ নম্বর ওয়ার্ড থেকে দেশীয় ছোলায় মদ পানরত অবস্থায় রুবেলকে আটক করা হয়।
পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
আটক রুবেল মোহাম্মদ বদিউল আলমের ছেলে।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।