দক্ষিণ পূর্ব

মিয়ানমারে পাচারের সময় ২৪০ বস্তা ইউরিয়াসহ ১০ পাচারকারী আটক

saiful
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩২ দুপুর
পঠিত : ২৪
মিয়ানমারে পাচারের সময় ২৪০ বস্তা ইউরিয়াসহ ১০ পাচারকারী আটক


কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা বা ১২ হাজার কেজি ইউরিয়া সার, ১৯০ বস্তা বা ৩ হাজার ৮০০ কেজি রসুন এবং ৯০ বস্তা বা ৪ হাজার ৫০০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়।

এ সময় বোটে থাকা একজন রোহিঙ্গাসহ মোট ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।