দক্ষিণ পূর্ব

সৌদির উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা, অক্ষত সব নাবিক

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ ০৫:৪৮ সকাল
পঠিত : ৩৫
সৌদির উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা, অক্ষত সব নাবিক
Degchibarictg

 

সৌদি আরবের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এতে জাহাজটির নাবিকদের সবাই নিরাপদ রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যমতে, সৌদি আরবের রাস আল-খাফজি উপকূল থেকে প্রায় ৭২ নটিক্যাল মাইল পূর্বে আরব উপসাগরে দক্ষিণ-পূর্ব দিকে যাত্রার সময় ট্যাংকারটির বাম পাশে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হানে।

ঘটনার পর জাহাজটির সব নাবিকের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে হামলার উৎস, জাহাজটির নাম ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজকে সতর্কতার সঙ্গে চলাচল এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।

এসআই


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।